ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৩৮:২৩ অপরাহ্ন
এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা করেছে সরকার।

রোববার (২৯ জুন) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সিদ্ধান্ত জানায়।

বিবৃতিতে বলা হয়, রাজস্ব ব্যবস্থাপনায় দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি রাষ্ট্রের উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার মনে করে, প্রয়োজনের তুলনায় রাজস্ব আহরণ অনেক কম। এই পরিস্থিতিতে এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কিছু কর্মকর্তা-কর্মচারী গত ২ মাস ধরে আমদানি-রফতানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায় কার্যক্রম অযৌক্তিকভাবে ব্যাহত করছেন—যা সরকার "অগ্রহণযোগ্য" ও "জাতীয় স্বার্থের পরিপন্থী" বলে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে একচেটিয়া অবস্থান নিয়েছেন। এর ফলে দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতিতে, বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সরকার কাস্টমস ও শুল্ক বিভাগসমূহকে অত্যাবশ্যকীয় সেবার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার স্পষ্ট করে বলেছে— "আমরা আশা করি, কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কর্মস্থলে ফিরবেন। না ফিরলে আইন অনুযায়ী সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট