ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল ও ঋতুপর্ণা

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৪০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৪০:০২ অপরাহ্ন
প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল ও ঋতুপর্ণা
২৫ বছর আগের এক ঘটনার রেশ টেনে তিনটি জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে আসছে নতুন সিনেমা ‘ত্রিধারা’। পরিচালনায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য, আর অভিনয়ে দেখা যেতে পারে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে আসতে পারেন চঞ্চল ও ঋতুপর্ণা।

সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গল্প নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “সিনেমাটি নিয়ে একাধিকবার কথা হয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হতে পারে।”

ঋতুপর্ণাও চঞ্চলের সুরেই বলেন, “সবটাই এখন পরিস্থিতির উপর নির্ভর করছে। ঠিকঠাক থাকলে কাজ শুরু হবে।”

এদিকে, ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় চঞ্চলের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। মুক্তির ২০ দিন পরেও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় কমছে না। একই সঙ্গে তার ‘ইনসাফ’ ছবির কেমিও চরিত্রও প্রশংসা কুড়িয়েছে।

‘ত্রিধারা’ সিনেমাটি চূড়ান্ত হলে বাংলা সিনেমার পর্দায় একটি নতুন অভিনয় জুটি দেখার অপেক্ষায় দর্শক।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম