ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত

ধর্ষণের মতো ঘটনা সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেয়া ভালো বিষয় নয়: আমীর খসরু

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৫৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৫৪:১৯ অপরাহ্ন
ধর্ষণের মতো ঘটনা সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেয়া ভালো বিষয় নয়: আমীর খসরু
ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনার সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেয়া অনুচিত—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “আগামী নির্বাচনে সুবিধা নিতে এবং নিজেদের নির্বাচনী বৈতরণী পার হতে ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে এর রাজনৈতিকীকরণ দুঃখজনক। প্রশাসনের আরও বেশি তৎপর হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “মিথ্যাচার করে মানুষের দৃষ্টি ঘোরানোর সুযোগ নেই। যারা এটি করছে, তারা কোনো লাভবান হবে না।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে সংশ্লিষ্ট সবার প্রস্তুতি চলছে। নির্বাচন না হওয়ার কোনো আলামত নেই। দ্বিমত থাকবেই, কিন্তু সবকিছুকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।”
 

কমেন্ট বক্স
গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন, আচরণবিধি প্রণয়নের দাবি টিআইবির

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন, আচরণবিধি প্রণয়নের দাবি টিআইবির