ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

নিখোঁজের তিন দিন পর লেকে মিললো ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৫৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৪:৫৭:৩০ অপরাহ্ন
নিখোঁজের তিন দিন পর লেকে মিললো ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ
নিখোঁজের তিন দিন পর উদ্ধার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ। রোববার (২৯ জুন) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা সৌমিক সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন। আগামী মাসেই তার যুক্তরাষ্ট্র যাত্রা ছিল নির্ধারিত, যার প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।

পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সৌমিক। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। শুক্রবার সকালে তার বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি জিডি করেন।

পুলিশ বলছে, বৃহস্পতিবার বাসা থেকে বেরিয়ে সৌমিক শুক্রবার রাতে ঢাকায় যান এবং শনিবার বসুন্ধরা সিটিতে এক বন্ধুর সঙ্গে দেখা করেন। ওইদিনই তিনি বগুড়ায় ফেরেন। তবে কীভাবে তার মৃত্যু হলো, তা এখনও নিশ্চিত নয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, সকালে লেকপাড়ে পথচারীদের চোখে পড়ে ভাসমান মরদেহটি। খবর পেয়ে সেনানিবাসের এমপি চেকপোস্টের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই, জানিয়ে তিনি বলেন— মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’