ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিস্মিত ইসরায়েল

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৫:০৮:৫১ অপরাহ্ন
গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিস্মিত ইসরায়েল
গাজা যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

রোববার (২৯ জুন) ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘রাজনৈতিক কল্পনাবিলাস ছাড়া কিছু নয়’।

গাজায় বন্দি বিনিময় আলোচনা সম্পর্কে অবগত একাধিক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামাস ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থানে কোনও পরিবর্তনের ইঙ্গিত মেলেনি, এবং যুদ্ধবিরতির বিষয়ে কোনো তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়নি।

অন্যদিকে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্পের আশাবাদের ভিত্তি তারা বুঝে উঠতে পারছেন না। ট্রাম্প বলেছিলেন, “আমরা মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি হতে যাচ্ছে।”

মার্কিন কর্মকর্তারা আরও বলেন, বন্দি বিনিময়ের বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তবে কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা পর্দার অন্তরালে চলমান রয়েছে।

ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের গোপন সফরের খবরে মার্কিন কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, এমন কোনও সফরের পরিকল্পনাও নেই।

ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার পটভূমিতে ট্রাম্প এখন একটি নতুন রাজনৈতিক অর্জন তুলে ধরার চেষ্টা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী