ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মোহাম্মদ নবি

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৪:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৪:৪৩:৪৪ অপরাহ্ন
অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মোহাম্মদ নবি
আফগানিস্তানের ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানাবেন। গত ২-১ ব্যবধানে বাংলাদেশকে সিরিজে হারানোর পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

নবি আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৬০০ রান করেছেন এবং ১৭২টি উইকেট শিকার করেছেন। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের এক নম্বর অলরাউন্ডার। ওয়ানডে ফরম্যাট ছাড়লেও, তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আফগানিস্তানের প্রথম অংশগ্রহণ হবে, যেখানে তারা ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের সুবাদে জায়গা পেয়েছে। ২০১৯ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া নবি আফগানিস্তানের হয়ে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা