ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘ভুয়া খবর ছড়িয়ে জাতিকে বিভক্ত করতে চায় শত্রুরা’

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০১:২৪ অপরাহ্ন
‘ভুয়া খবর ছড়িয়ে জাতিকে বিভক্ত করতে চায় শত্রুরা’
ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইরানিদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা—এমন অভিযোগ তুলেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ।

রোববার (২৯ জুন) সংসদ অধিবেশনে তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে ভয় দেখাতে এবং তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।”

তিনি প্রশ্ন তোলেন, “যুদ্ধের মধ্যে থাকা অবস্থায় ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা শুরু হওয়ার তিন দিন আগে ইসরায়েল কেন যুদ্ধ শুরু করল—এই প্রশ্নের উত্তর এখনও অজানা।” তার মতে, “ট্রাম্পের প্রতিটি মন্তব্য হয় মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যার লক্ষ্য ইরানি জনগণের মধ্যে হতাশা ছড়ানো এবং নেতৃত্বের হিসাব-নিকাশে বিঘ্ন ঘটানো, নয়তো নিছক জনআকর্ষণ অর্জনের উদ্দেশ্যে বলা ফাঁকা বুলি।”

কালিবাফ বলেন, “ইরানি জাতি সব সময় ঐক্যবদ্ধভাবে শত্রুদের মোকাবিলা করবে এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।”

বক্তব্যে তিনি শনিবার রাজধানী তেহরানে ৬০ শহীদের জানাজায় জনগণের ‘ঐতিহাসিক উপস্থিতি’র জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই শহীদরা সাম্প্রতিক ১২ দিনের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে নিহত হন, যেখানে প্রাণ হারিয়েছেন ৬০০-র বেশি মানুষ।

উল্লেখ্য, ইসরায়েল ১৩ জুন ইরানে হামলা শুরু করে, যা ছিল ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ পারমাণবিক আলোচনার আগে পরিকল্পিত আক্রমণ। ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের ফোর্দো, ইসফাহান ও নাতানজ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে এই আগ্রাসনে যোগ দেয়।

জবাবে ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। সংঘাতের অবসান ঘটে ২৪ জুন ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল