ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

সৈকত-বাসস্টপে ধূমপান বন্ধে কঠোর আইন

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:১০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:১০:০৩ অপরাহ্ন
সৈকত-বাসস্টপে ধূমপান বন্ধে কঠোর আইন
ফ্রান্সে উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করে নতুন একটি কঠোর আইন কার্যকর করেছে দেশটির সরকার। রোববার (২৯ জুন) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা লঙ্ঘন করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

গত শনিবার (২৮ জুন) সরকারি গেজেটে প্রকাশিত এই আইনের আওতায় সমুদ্র সৈকত, বাসস্টপ, পার্ক, গ্রন্থাগার, সুইমিং পুল এবং বিদ্যালয়ের আশপাশের ১০ মিটার ব্যাসার্ধের এলাকাও পড়বে। শিশুদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে এই নিষেধাজ্ঞা পানশালা ও রেস্তোরাঁর বাইরে বসার স্থানে প্রযোজ্য হবে না। এই সিদ্ধান্তে কিছু তামাকবিরোধী কর্মী হতাশা প্রকাশ করেছেন। একই সঙ্গে, ই-সিগারেটকে আইনের বাইরে রাখার বিষয়টিও সমালোচিত হয়েছে।

নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ১৩৫ ইউরো (১৬০ ডলার) থেকে সর্বোচ্চ ৭০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে আইন প্রয়োগে কিছুটা নমনীয়তা দেখানো হতে পারে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফ্রান্সে প্রতি বছর পরোক্ষ ধূমপানে মারা যান ৩ থেকে ৫ হাজার মানুষ, আর প্রত্যক্ষ ধূমপানে প্রাণ হারান প্রায় ৭৫ হাজার। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ফরাসি নাগরিক উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার