ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নেতানিয়াহুর চলে যাওয়া উচিত: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:১৯:৪৫ অপরাহ্ন
নেতানিয়াহুর চলে যাওয়া উচিত: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, “নেতানিয়াহু অনেক বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন—এটা আর স্বাভাবিক নয়। তাকে এখনই সরে দাঁড়াতে হবে।”

শনিবার (২৮ জুন) ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে বেনেট বলেন, “নেতানিয়াহু গত ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এটা অতিরিক্ত এবং দেশের জন্য স্বাস্থ্যকর নয়।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি সমাজে যে বিভাজন ও বিদ্বেষ তৈরি হয়েছে, তার গুরুতর দায় নেতানিয়াহুর ওপরই বর্তায়।”

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং তার ব্যবস্থাপনার দায় নেতানিয়াহুর ওপরই বর্তায় বলে মন্তব্য করেন বেনেট। তিনি জানান, এই যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে এবং অনেকেই তার পদত্যাগ দাবি করছেন।

বিপর্যস্ত যুদ্ধ পরিস্থিতি ও সমালোচিত নেতৃত্বের প্রেক্ষাপটে দেশটির ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরালো হয়েছে, আর এই প্রেক্ষাপটে বেনেটের মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২১ সালে নাফতালি বেনেট ডানপন্থি রাজনীতিক হয়েও নেতানিয়াহুবিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠন করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন। যদিও তার নেতৃত্বাধীন সরকার মাত্র এক বছর টিকেছিল। পরবর্তী নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরেন নেতানিয়াহু—এইবার চরম ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর সমর্থনে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম