ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি

আবু সাঈদ হত্যা: সাবেক বেরোবি ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০১:৩৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০১:৩৭:৩১ অপরাহ্ন
আবু সাঈদ হত্যা: সাবেক বেরোবি ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (৩০ জুন) বিচারক এই আদেশ দেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ বাচ্চু, সাবেক প্রক্টর শরীফুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে সকালে, ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ মোট ৩০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতাকর্মীরাও রয়েছেন।

এর মধ্যে পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ইতোমধ্যে কারাগারে রয়েছেন। বাকি ২৬ জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয়। পরবর্তীতে তদন্ত সংস্থা তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে প্রসিকিউশন তা গ্রহণ করে। তদন্তে মোট ৩০ জনের সম্পৃক্ততা উঠে আসে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল

‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল