ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২২:৫১ অপরাহ্ন
পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান
পিআর পদ্ধতি বাস্তবায়ন হতে পারে, তবে এটিকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ দ্বন্দ্ব সৃষ্টি করলে, তারা বাংলাদেশের মূল আদর্শে বিশ্বাস করে না—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার (৩০ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা আজ বড় বড় কথা বলেন, তাদের বুঝতে হবে—আত্মত্যাগের দিক দিয়ে ছাত্র সমাজের ৮০ থেকে ৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা নিজেদের পরিচয় দিয়েছে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। বাংলাদেশ কারও একক সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ যেভাবে ভেবেছিল, তার পরিণতি তারা পেয়েছে। এখনো কেউ যদি এমনটি ভাবে, তাহলে সেটি হবে মারাত্মক ভুল।

ড. মঈন খান বলেন, “পিআর নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটিকে কেন্দ্র করে গণতন্ত্রপ্রত্যাশী মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করলে, তা ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় আদর্শে বিশ্বাস করারই প্রমাণ।”

তিনি আরও বলেন, এখন এমন একটা ভাব তৈরি হয়েছে যেন অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গেছেন। অথচ রাজপথে এক লাখ মামলা খেয়েছে বিএনপির নেতাকর্মীরাই, অন্য কেউ নয়। বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেয়া হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তাদের বিরুদ্ধে আদৌ কী ধরনের অন্যায় হয়েছে—সেই প্রশ্নও রাখেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে কিছু রাজনৈতিক দল ড. ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এছাড়া লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়েও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী