ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:২৮:৪০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলিতে নিহত ২ ফায়ার ফাইটার
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কোর ডি’আলেন শহরে আগুন নেভাতে গিয়ে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুইজন। নিহতরা অগ্নিনির্বাপক কর্মী বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) কুটেনাই কাউন্টির শেরিফ নরিস জানান, এখনও পর্যন্ত এক বা একাধিক সক্রিয় শ্যুটার আধুনিক স্পোর্টিং রাইফেল দিয়ে আইন প্রয়োগকারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। তিনি বলেন, “আমরা নিশ্চিত না, শ্যুটার একজন, দুজন, নাকি চারজন—কারণ অফিসারদের তথ্য অনুযায়ী, গুলি একাধিক দিক থেকে আসছে।”

কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড ইএমএস-এর একটি অডিও ক্লিপে এক ফায়ারফাইটার উল্লেখ করেছেন, আগুনটি সম্ভবত ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল যাতে প্রথম প্রতিক্রিয়াকারীদের (first responders) লক্ষ্য করে হামলা চালানো যায়। প্রাথমিকভাবে অর্ধ একর জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পার্শ্ববর্তী পাহাড়ে থাকা অনেক হাইকার ও বাসিন্দা এখনো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

শেরিফ নরিস বলেন, “এই অভিযান কয়েকদিন ধরে চলতে পারে। পরবর্তী কয়েক ঘণ্টা অত্যন্ত কঠিন হবে। আশা করছি কেউ শ্যুটারদের দ্রুত নিরস্ত করতে পারবে, কারণ তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না।”

একাধিক সংস্থা ঘটনাস্থলে তদন্তে নেমেছে। এফবিআইও জানিয়েছে, তারা ট্যাকটিক্যাল ও অপারেশনাল সহায়তা দিচ্ছে।

এদিকে কুটেনাই কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং অন্যদের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

ভিডিও ও ছবিতে দেখা গেছে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। একটি গাড়ি ব্যারিকেড পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়, আর অন্যরা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

আইডাহো গভর্নর ব্র্যাড লিটল এক বিবৃতিতে বলেন, “আজ উত্তর আইডাহোতে আমাদের বীর ফায়ারফাইটারদের ওপর যে হামলা চালানো হয়েছে তা নিন্দনীয়। আমরা সবার কাছে অনুরোধ করছি, আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।”

এই ঘটনার কেন্দ্র ছিল শহরের পূর্ব দিকে অবস্থিত ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়া—২৪ একরের একটি পার্ক, যা হাইকিং, বাইকিং ট্রেইল এবং ঘন গাছপালায় ঘেরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী