ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

‘নতুনভাবে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে’

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
‘নতুনভাবে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে’
যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর যেকোনো অতিরিক্ত সামরিক হামলা বাদ দেয়ার নিশ্চয়তা দিতে হবে—এমন বার্তা দিয়েছেন তেহরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চাইলে, আগে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

রোববার (৩০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তাখত-রাভানচি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানকে আলোচনায় ফেরার প্রস্তাব দিলেও, আলোচনা চলাকালীন সম্ভাব্য হামলার বিষয়ে তারা কিছু বলেনি।

তিনি বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে করছি। এটি আমাদের অধিকার, আর এর প্রশ্নে আপসের সুযোগ নেই। সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনা হতে পারে, তবে কেউ যদি শূন্য সমৃদ্ধকরণের দাবি করে এবং তা না মানলে বোমা ফেলে—তবে সেটা জঙ্গলের আইন।”

২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা ৩.৬৭ শতাংশে সীমিত ছিল। তবে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও সীমা লঙ্ঘন করে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকরণ শুরু করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বলছে, ইরানের এই মজুদের পরিমাণ অন্তত নয়টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।

তাখত-রাভানচি বলেন, আলোচনার জন্য এখনও কোনো নির্ধারিত তারিখ নেই। তিনি প্রশ্ন তোলেন, “আলোচনা চলাকালে কি আবারও হামলা হবে? যুক্তরাষ্ট্রকে এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত আছি।”

ইউরোপীয় নেতাদের প্রতি কঠোর সমালোচনা করে তিনি বলেন, “কিছু নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে হাস্যকরভাবে সমর্থন করছেন। যারা আমাদের সমালোচনা করছেন, তাদের উচিত আমেরিকার পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধেও কথা বলা। যদি সাহস না থাকে, তাহলে চুপ থাকাই ভালো।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আয়াতুল্লাহ খামেনির শাসন উৎখাতের আহ্বান জানালেও, তাখত-রাভানচি একে ‘ব্যর্থ প্রচেষ্টা’ বলে উড়িয়ে দেন।

তার ভাষায়, “ইরানিরা সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে পারে, কিন্তু বিদেশি আগ্রাসনের মুখে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।”

তিনি আরও জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলের ইরানের মিত্ররা সংলাপের পরিবেশ তৈরি করতে কাজ করছে এবং কাতার এই যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী