ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যৌন হয়রানি-সমকামিতার অভিযোগ, চাকরিচ্যুত ইবি শিক্ষক

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:০৬:১৪ অপরাহ্ন
যৌন হয়রানি-সমকামিতার অভিযোগ, চাকরিচ্যুত ইবি শিক্ষক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যৌন হয়রানি ও সমকামিতাসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৩০ জুন) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হকের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ৩১ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(F) ধারায় হাফিজুল ইসলামের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি বিবেচিত হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে, ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় হাফিজুল ইসলামকে এক বছরের বাধ্যতামূলক ছুটি ও বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ফেব্রুয়ারিতে পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ৩১ মে সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাবের সভাপতি বোরহান উদ্দীন বলেন, ‘প্রথমে প্রশাসন তেমন কার্যকরী পদক্ষেপ নেয়নি। তবে এখন স্থায়ীভাবে বহিষ্কারের ফলে আমরা সন্তুষ্ট। এটি আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল। আমরা চাই, ক্যাম্পাসে যেসব শিক্ষক শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে হাফিজুল ইসলামের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে তার বিরুদ্ধে ২৭ দফা অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। অভিযোগগুলোর মধ্যে যৌন হয়রানি, সমকামিতা, শারীরিক ও মানসিক নির্যাতন, ও শিক্ষার্থী হেনস্তার মতো গুরুতর বিষয় ছিল। সেসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটক অবরোধ করে প্রতিবাদ জানায় এবং তার অপসারণের দাবি তোলে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা