ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

শ্যালকের চাকুর আঘাতে দুলাভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৩২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৩২:২৪ অপরাহ্ন
শ্যালকের চাকুর আঘাতে দুলাভাইয়ের মৃত্যু
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকার পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক বৈঠকের মধ্যেই সহিফুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার শ্যালক জুয়েল রানা। সোমবার (৩০ জুন) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় জনতা পালিয়ে যাওয়ার সময় জুয়েলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত সহিফুল ইসলামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপসোন গ্রামে। অভিযুক্ত জুয়েল তার স্ত্রীর আপন ছোট ভাই, বাড়ি পুনটের পাঁচপাইকা পশ্চিমপাড়ায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সকালে জুয়েলের বাবা আবুল কাশেম পারিবারিক কিছু বিষয় নিয়ে তার তিন জামাই ও ছেলেকে নিয়ে বাড়িতে একটি ঘরোয়া বৈঠকে বসেন। বৈঠকে জুয়েলের মাদকাসক্তি নিয়ে আলোচনা হয় এবং তাকে পূর্ণবাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে এবং আচমকা ঘর থেকে ছুরি এনে সহিফুল ইসলামের বাম বুকের পাশে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে