ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার

স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করলেই হতে পারে বড় শাস্তি!

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করলেই হতে পারে বড় শাস্তি!
ইরানে অনুমোদনহীন স্যাটেলাইট ইন্টারনেট, বিশেষ করে স্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহার রোধে কঠোর আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন এই আইন অনুযায়ী, অনুমোদনহীন বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ হিসেবে গণ্য করা হবে, এবং অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হতে পারে কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আইনটি পার্লামেন্টে অনুমোদন পায় ২৩ জুন, আর জনসমক্ষে প্রকাশ করা হয় শনিবার (২৯ জুন)।

সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাত এবং তাতে ইরানের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই আইন পাস করা হয়। যুদ্ধ চলাকালে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল গোপনে ইরানে প্রবেশ করে, যার মাধ্যমে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় বিকল্প যোগাযোগ চালু রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সরকার মনে করছে, এসব প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তেহরানে তথ্য আদান-প্রদান করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

‘গোয়েন্দাগিরি, ইসরায়েল ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধিকরণ আইন’ শীর্ষক এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে সামরিক বা গোয়েন্দা সহযোগিতায় যুক্ত থাকে, তা হলে তাকে ‘পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর’ (ফাসাদ-ফি-আল-আরজ) দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইন পাসের পরও ইরানে এখনও ২০ থেকে ৪০ হাজার স্টারলিংক টার্মিনাল সক্রিয় রয়েছে। সেগুলোর বেশিরভাগই কালোবাজারের মাধ্যমে দেশের ভেতরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ