ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ চিরঞ্জিত

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৪৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:৪৬:৩৫ অপরাহ্ন
ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ চিরঞ্জিত
স্বজন হারানোর বেদনা সবসময়ই অসহনীয়। আর সেই স্বজন যদি হয় নিজের ছোট ভাই, তবে সে ক্ষত আরও গভীর, আরও ব্যক্তিগত। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জীবনে নেমে এসেছে এমনই শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তার ছোট ভাই অমিতাভ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ছেলেবেলা থেকে একসাথে বড় হওয়া, খেলা, খাওয়া, ঘুম—ভাইয়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তেই জড়িয়ে আছে চিরঞ্জিতের জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলো। সেই অতীত আজ ভেঙে দিয়েছে হঠাৎ থেমে যাওয়া হৃদস্পন্দন। গভীর বিষাদে ডুবে গিয়ে চিরঞ্জিত গণমাধ্যমকে বলেন, “আমার থেকে ছ’ বছরের ছোট ও। চলে যাওয়ার মতো তো কিছুই হয়নি ওর। খালি মনে হচ্ছে মাকে দেখেছি ওকে কোলে করে বাড়ি নিয়ে আসতে। এত সুন্দর সময় কাটানোর পর ওকে শ্মশানেও পাঠাতে হলো আমায়। এটা তো দাদা হিসেবে আমার দুর্ভাগ্য।”

চিরঞ্জিত জানান, কিছুদিন আগেই বুকে সামান্য ব্যথা অনুভব করেছিলেন অমিতাভ। চিকিৎসকের পরামর্শে ইসিজি করানো হলেও রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। ডাক্তার ইকো করার পরামর্শ দিলেও তা আর করাননি তিনি। চিরঞ্জিতের কণ্ঠে আক্ষেপ— “ও বলেছিল, আমি তো ঠিক আছি একদম, কেন টেস্ট করাব। আর সেটাই সর্বনাশ ডেকে আনল।”

মৃত্যুর দিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে জানিয়েছিলেন, অনেক দিন পর নাকি ভালো ঘুম হয়েছে। আর এটাই ছিল তার শেষ কথা। এরপর মুহূর্তেই সব শেষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

চিরঞ্জিত বলেন, “ওর জন্য হয়তো এভাবে চলে যাওয়াটা খুব শান্তিপূর্ণ। কিন্তু আমাদের জন্য এটা ভীষণ কষ্টকর।”

অমিতাভ চক্রবর্তীর এই হঠাৎ চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, একজন ভাইয়ের হৃদয়ের গভীরে এক শূন্যতা গেঁথে দিয়ে গেল চিরদিনের মতো।

কমেন্ট বক্স
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা