ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৫:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৫:২২:৫৪ অপরাহ্ন
রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, "রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।" তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আপোষের প্রবণতা দেখে হতাশ। 

হাসনাতের মতে, যে সংবিধানের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন, সেই সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। এই পরিস্থিতিকে গণঅভ্যুত্থানের স্পিরিটের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। এছাড়া, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন।

সাম্প্রতিককালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আকিজ গ্রুপের সেখ বশির উদ্দিন ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিযুক্ত করায়, হাসনাত ফেসবুকে তাদের নিয়োগের সমালোচনা করেন। তিনি বলেন, "আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই উৎখাত করছি।" 

এই ঘটনার প্রতিক্রিয়ায় চট্টগ্রামে ‘তাওহিদি ছাত্র জনতা’-এর ব্যানারে প্রতিবাদ সভা আয়োজনের সময় পাঁচজনকে পুলিশ আটক করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম