ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট অনুমোদন দিলো দক্ষিণ সিটি

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৫:১৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৫:১৩:২৫ অপরাহ্ন
৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট অনুমোদন দিলো দক্ষিণ সিটি
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (৩০ জুন) নগরভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সপ্তম করপোরেশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালনা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। শুরুতে ৫ মে অনুষ্ঠিত ষষ্ঠ করপোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এরপর আলোচ্য সূচি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ডিএসসিসির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আলী মনসুর। পরে পরিচালনা কমিটির সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং বাজেট অনুমোদন দেন।

সভায় প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এটি করদাতাদের আমানত। এ বাজেট সফলভাবে প্রণয়ন ও বাস্তবায়নের ওপর নির্ভর করছে নগর ব্যবস্থাপনা এবং নাগরিক সমস্যার সমাধান।

সভায় ১৯৯৮ সাল থেকে ডিএসসিসি এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবা প্রদানকারী ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায়’ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায়, এনজিওগুলোর সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকদের মজুরি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়। মন্ত্রীপাড়ায় অবস্থিত অস্থায়ী মসজিদটিকে তিনতলা বিশিষ্ট একটি নান্দনিক মসজিদে রূপান্তরের নীতিগত অনুমোদনও দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগের কর্মকর্তারা।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক