ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৫০

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৫:১৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৫:১৬:০০ অপরাহ্ন
সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৫০
উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলের হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহত সবাই খনিটির শ্রমিক।

রোববার (২৯ জুন) সকালে খনির একটি অংশে হঠাৎ বিপুল পরিমাণ পাথর ও বালি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দৈনিক আলরাকোবা জানিয়েছে, ধসে পড়ার সময় খনির ভেতরে অনেক শ্রমিক আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক ও স্থানীয় লোকজন মিলে উদ্ধারকাজ শুরু করেন। পরে উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাছে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি না থাকায় আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপে আটকে পড়া অন্তত ৫০ জন শ্রমিকের সবাই মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি দুই মাস আগেও একই খনিতে ধস নামে, যদিও তখন প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, সুদান বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ রপ্তানিকারী দেশ হলেও খনিগুলোর বেশিরভাগেই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সমালোচনা রয়েছে।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক