ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আমি মরি নাই, জানালেন মাহিয়া মাহি

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৫:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৫:২৮:৩০ অপরাহ্ন
আমি মরি নাই, জানালেন মাহিয়া মাহি
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে গুজব নতুন নয়। এবার সে রকমই একটি বিভ্রান্তিকর গুজবের শিকার হলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ ও পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এই শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। হঠাৎ নিজের মৃত্যুর ভুয়া খবরে হতবাক হয়েছেন মাহি নিজেও।

সোমবার (৩০ জুন) ফেসবুক পোস্টে এই গুজবের প্রতিবাদ জানিয়ে মাহি লেখেন, "আমি আছি, মরি নাই রে ভাই।" স্পষ্ট ভাষায় গুজবকারীদের উদ্দেশে এই মন্তব্য করে জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

মাহির পোস্টে মেহেদী হাসান নামের একজন মন্তব্য করেন, "টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।"
আরেকজন ইয়াসমিন জান্নাত লেখেন, "এসব মিথ্যা খবর যারা রটায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।"

উল্লেখ্য, এমন গুজবের শিকার শুধু মাহি নন। এর আগে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজবও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক লাইভে এসে তিনি তা উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বর্তমানে মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি বেশ কিছুটা সময় লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম