ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, একজনের কারাদণ্ড

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:১৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:১৪:১২ অপরাহ্ন
বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, একজনের কারাদণ্ড
মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে হাতেনাতে আটক করা হয় মো. টিটু মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে।

উপজেলা মৎস্য অফিসের সহায়তায় পরিচালিত অভিযানে ‘অপূর্ব মৎস্য আড়তে’ সরকারের নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের বড় একটি মজুত উদ্ধার করা হয়। মাছ বিক্রির সময় অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে, ভ্রাম্যমাণ আদালত তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৩ লঙ্ঘনের অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

অভিযানে জব্দকৃত মাছের পরিমাণ ছিল ২৫৮ কেজি। মাছগুলোর বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় বাংলাদেশ সরকার পিরানহা মাছ চাষ, বিপণন ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা