ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক’

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:১৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:১৭:৩৬ অপরাহ্ন
‘পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের আত্মসমর্পণ চান— এমন মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। সোমবার (৩০ জুন) এক অঘোষিত সফরে তিনি কিয়েভে এসে এ কথা বলেন। ইউক্রেনে রাশিয়ার টানা বোমাবর্ষণের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জোহান ওয়াদেফুল বলেন, “তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে পুতিন আলোচনায় আগ্রহী নন। তিনি শুধু ইউক্রেনের আত্মসমর্পণ চাচ্ছেন।”

এদিকে, ইউরোপীয় দেশগুলো এবং কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ২০২৪ সালের প্রথম ছয় মাসেই ইউরোপ ও কানাডা মিলিয়ে ইউক্রেনকে দেওয়া হয়েছে ৩৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, যা আগের বছরের মোট সহায়তার প্রায় সমান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে সহায়তা স্থগিত থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘প্যাট্রিয়ট’ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ট্রাম্প প্রশাসন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ট্রাম্প জানান, এই সরঞ্জামগুলো অত্যন্ত সীমিত এবং বর্তমানে ইসরায়েলকেও সরবরাহ করা হচ্ছে।

রাশিয়ার অবস্থানও পরিষ্কার। দেশটি বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ না করলে যুদ্ধবিরতি সম্ভব নয়। শনিবার এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল