ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্বিগ্ন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৪৬:০৫ অপরাহ্ন
উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্বিগ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং চলাকালে তার ব্যাগের সিসিটিভি ফুটেজ বিদেশে অবস্থানরত কারও হাতে পৌঁছে যাওয়াকে “ভয়ংকর বার্তা” বলে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আসিফ মাহমুদের ভাষায়, “গতকালকের ঘটনায় এটা বুঝলাম যে, পিস্তল কেন, মিসাইল থাকলেও আমি-আপনি কেউই নিরাপদ না।” তার মতে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ফুটেজ এভাবে “মুহূর্তেই” বিদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব হলে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে বাধ্য।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তহত্যাকারী বা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল-টাইম লোকেশন, শিডিউল, সেনসিটিভ ইনফরমেশন পাচার করে দিতে পারে।”

সরকারে থেকেও এমন ঘটনার শিকার হওয়ায় উদ্বিগ্ন হয়ে তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের নিরাপত্তা কতটা দুর্বল? তার ভাষায়, “আমি সরকারে আছি। আমার সাথেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তিই বা কী?”

তিনি অভিযোগ করে আরও লেখেন, “যাদের দায়িত্ব শত্রুর ওপর নজরদারি করা, তারা নিজেদের সব শক্তি ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে। টার্গেটেড চরিত্র হননে ব্যস্ত। যখন কিছু পায় না, তখন উদ্ভট, হাস্যকর কিছু নিয়ে আক্রমণ করে।”

আসিফ মাহমুদ স্ট্যাটাসের শেষ অংশে বলেন, “আশার কথা, দেশের জনগণ এখন অনেক সচেতন। গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কারা ঘটিয়েছে তা দেশের মানুষের বুঝতে বাকি থাকবে না।”

এ ঘটনায় এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে নড়েচড়ে বসার আভাস পাওয়া যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী