ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

‘সরি টু সে, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন’

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৬:৫১:৫৫ অপরাহ্ন
‘সরি টু সে, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন’
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তার পর যাঁরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, তাঁরা মূলত সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, “গভর্নর হিসেবে আমার দায়িত্ব ছাড়ার পর থেকে বাংলাদেশ ব্যাংক সরকারি নির্দেশ ও আদেশেই চলেছে। তারা গভর্নর ছিলেন না, দুঃখিত হয়ে বলছি, তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এখন কিন্তু এই অবস্থা নেই।”

এ সময় এনবিআরের চলমান আন্দোলনের মধ্যে ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত পুরোনো সরকারের ধারাবাহিকতায় করা হচ্ছে কি না—এই প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “এখন সরকার থেকে কোনো হস্তক্ষেপ হয় না, সেটা আপনারা নিজেরা লক্ষ্য করবেন।”

তিনি আরও বলেন, “কেউ ভাবতেই পারেন, এই সময়ে অনুসন্ধান কেন শুরু হলো। তবে সত্যি কথা হলো, এনবিআর ও বন্দরের সেবা নিয়ে প্রতিদিন ব্যবসায়ীরা আমার কাছে অভিযোগ করেছেন—হিসাব বন্ধ, বড় ক্ষতি হয়েছে। এটা একদমই গ্রহণযোগ্য নয়।”

জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সেবা একতরফাভাবে বন্ধ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, “এনবিআর হোক বা বন্দর—এসব তো ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো সরকার পরিচালিত প্রতিষ্ঠান, যেখান থেকে রাজস্ব আসে। তাই সেবা বন্ধ করা জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়।”

তবে তিনি জানান, এনবিআরের সমস্যার সমাধান হওয়ায় সরকার সন্তুষ্ট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট