ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

হলি আর্টিজান ট্র্যাজেডির নয় বছর আজ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:৪৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:৪৮:১৭ অপরাহ্ন
হলি আর্টিজান ট্র্যাজেডির নয় বছর আজ
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই শুক্রবার রাতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বেদনাদায়ক সন্ত্রাসী হামলা চালানো হয় এই রেস্টুরেন্টে। বিদেশিসহ মোট ২২ জন নির্মমভাবে নিহত হন, আহত হন অনেকে। ওই রাতের হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলে।

নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, ১ জন ভারতের এবং ৩ জন বাংলাদেশি ছিলেন। নিহতদের একজনের দ্বৈত নাগরিকত্ব ছিল। হামলায় প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারান বনানী থানার ওসি সালাউদ্দীনসহ পুলিশের দুই সদস্য।

নব্য জেএমবির পাঁচ সন্ত্রাসী ওই রাতে হলি আর্টিজান বেকারিতে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে জিম্মি অবস্থায় থাকা দেশি-বিদেশি নাগরিকদের। পরে সেনাবাহিনীর ‘থান্ডারবোল্ট’ অভিযানে সন্ত্রাসীদের পাঁচজনই নিহত হয়।

ঘটনার দিন রাতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অভিযান চালাতে কিছুটা বিলম্ব হয়। রাতভর এলাকা ঘিরে রেখে প্রস্তুতি শেষে পরদিন সকাল পৌনে ৮টায় যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

নিহত পাঁচ সন্ত্রাসী হলেন: মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাজ ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল।

হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস পাঁচ হামলাকারীকে নিজেদের ‘সৈনিক’ দাবি করে।

দীর্ঘ ১২ ঘণ্টার জিম্মি সংকট ও অভিযানের মধ্য দিয়ে শেষ হয় দেশের ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক এ সন্ত্রাসী হামলা, যা এখনও জাতিকে নাড়া দিয়ে যায়। আজ এই দিনটিতে শহিদদের স্মরণে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শ্রদ্ধা জানাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী