ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামায়াত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:০৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:০৮:১৯ অপরাহ্ন
সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামায়াত
সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাই অভ্যুত্থানের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তবে জামায়াতে ইসলামী মনে করে, জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হলো—একটি স্বৈরাচারী সরকারকে বিদায় করে জনগণকে মুক্ত করা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণে এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “জুলাই ব্যর্থ হয়েছে”—এটা বলার সময় এখনো আসেনি। আমরা মনে করি, এই জুলাই আমাদের জন্য গৌরবের মাস।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবেন। তা না হলে দেশ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা মেনে নেবো না।”

তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্টের পর দেশের মানুষ একটি মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছে, যা গত ৫৪ বছরে হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই পরিবর্তনের পথে হাঁটছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রবণতার লাগাম টেনে ধরার চেষ্টা চলছে।”

বিএনপিসহ তিনটি দল বাদে সবাই এক হয়েছে বলেও দাবি করেন তিনি।

সব রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তাহের বলেন, “আসুন, মৌলিক পরিবর্তনের প্রশ্নে সবাই একত্রিত হই। সংবিধানের সংস্কার সংক্রান্ত ধারাগুলো মেনে নিতে হবে। না মানলে আবার আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করবো তা মানতে।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম