ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহারে যেসব ক্ষতি হতে পারে

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:২৮:৩১ অপরাহ্ন
গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহারে যেসব ক্ষতি হতে পারে
গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করছেন অনেকেই। বালিশের পাশে রেখেই ঘুমাচ্ছেন, আবার ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করছেন। এতে একদিকে যেমন আপনার চোখের ক্ষতি হচ্ছে তেমনি স্বাস্থ্যের আরও নানান ধরনের ক্ষতি হচ্ছে। না বুঝেই অনেকে কাজটি করছেন।
ভোর থেকে রাত পর্যন্ত ক্রমাগত স্মার্টফোনের ব্যবহার বিশেষত বিছানায় শুয়ে মোবাইল দেখার অভ্যাস রীতিমতো বিপজ্জনক।এখন ঘণ্টার পর ঘণ্টা ফোন স্ক্রল করে করে সময় কেটে যায়। কিন্তু এর বিপদ সম্পর্কে খুব কম মানুষই সচেতন। বিশেষজ্ঞরা সাধারণত পরামর্শ দেন যাতে কেউ ঘুমোনোর আগে বিছানায় শুয়ে ফোনের দিকে না তাকান। কারণ এতে অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।শুয়ে থাকা অবস্থায় আমরা যখন ফোন ব্যবহার করি তখন আমাদের হাত অনেকক্ষণ এক জায়গায় আটকে থাকে। এই ধরনের ভঙ্গিতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার জন্য মানুষের শরীর প্রস্তুত নয়। এতে বিশেষ করে ঘাড়ের উপর চাপ সৃষ্টি হতে পারে।এছাড়াও ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার জন্য মানুষের ঘাড় সামনের দিকে খানিকটা বেঁকে থাকে। এর ফলে ‘সার্ভিকাল স্ট্রেন’ হতে পারে, যা সাধারণত ‘টেক্সট নেক’ নামে পরিচিত।

এই সমস্যা থেকে মুক্তি পেতে, একটি বালিশ ব্যবহার করা যেতে পারে যেটি মাথা, ঘাড় এবং মেরুদণ্ডে একটা সামঞ্জস্য আনবে। যদি একপাশ ফিরে শুয়ে থাকেন কেউ তবে মেরুদণ্ডের কোণ ঠিক রাখতে হবে, দুই পায়ের মাঝে একটি বালিশ রাখা যেতে পারে।এছাড়া দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে উজ্জ্বল স্ক্রিন এবং আশেপাশের পরিবেশের মধ্যে একটা বৈসাদৃশ্য তৈরি হয়। এর মধ্যে একটা সামঞ্জস্য আনার জন্য চোখকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। ফলে তার উপর চাপ বাড়ে।বিছানায় দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের কারণে চোখের ক্লান্তি একটি সাধারণ সমস্যা। অন্ধকারে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে চোখে শুষ্কতা, চুলকানি, জ্বালাপোড়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা