ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

ওমরাহ পালন করলেন সাকিব

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৫:৪৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৫:৪৩:২৮ অপরাহ্ন
ওমরাহ পালন করলেন সাকিব
সাকিব আল হাসানের জাতীয় দল থেকে বিদায়ের অধ্যায় প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করলেও সেটি পূরণ হওয়ার সম্ভাবনা কমে গেছে। তিনি ভারত সফরের পর থেকে আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই ছিলেন এবং বর্তমানে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক বাংলাদেশি ভক্তের লাইভ ভিডিওতে সাকিবকে মক্কায় জুব্বা পরিহিত অবস্থায় ওমরাহ পালনরত দেখা যায়। এই সময় তাকে ঘিরে কয়েকজন ভক্তের ভিড়ও দেখা যায় এবং তিনি তাদের সঙ্গে সেলফি তোলার অনুরোধে সাড়া দেন।

সাকিব সম্প্রতি টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন, যেখানে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টকে তার শেষ টেস্ট হিসেবে উল্লেখ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপকেও তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে ঘোষণা দেন। একইসঙ্গে তিনি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেন।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ম্যাচেও সাকিবকে খেলতে দেখা যায়নি। প্রথমে স্কোয়াডে থাকলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তিনি পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হন। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাকে দেখা যায়নি এবং চলতি মাসে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরেও স্কোয়াডে তার নাম নেই।

উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচিত হন সাকিব। তবে, সাম্প্রতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেননি, এবং তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলার তদন্ত চলমান রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন