ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বর্তমান উপদেষ্টা পরিষদের ‘ফিটনেস’ দিয়ে আগামী নির্বাচন সম্ভব না: নুর

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৩:৫৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৩:৫৮:২৫ অপরাহ্ন
বর্তমান উপদেষ্টা পরিষদের ‘ফিটনেস’ দিয়ে আগামী নির্বাচন সম্ভব না: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদের ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। এজন্য তিনি সরকার পুনর্গঠন করে জাতীয় সনদ ঘোষণার আহ্বান জানান।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “জুলাই বিভাজনের নয়, ঐক্যের প্রতীক। কিন্তু কিছু দল, যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা কিছুই মানতে চায় না। বিভেদ সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে সবাইকে দূরে থাকা উচিত।”

তিনি আরও বলেন, “সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণঅধিকার পরিষদ কোনো আপস করবে না। এ ইস্যুতে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টাকেই ছাড় দেওয়া হবে না।”

বর্তমান উপদেষ্টা পরিষদের ‘অযোগ্যতা’ নিয়েও প্রশ্ন তোলেন নুর। তিনি বলেন, “এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।”

আবু সাঈদের বাবার বক্তব্য তুলে ধরে নুর বলেন, “একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন—তারা রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পাননি। কেন তাদের এই আক্ষেপ থাকবে? এর দায় সরকারেরই।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম