ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৪:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৪:০৩:২৩ অপরাহ্ন
মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার
তুরস্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে চিত্রিত করা হয়েছে এমন অভিযোগে চারজন কার্টুনিস্টকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার (৩০ জুন) স্থানীয় সময় সকাল থেকে বিকেলের মধ্যে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আলোচিত ওই কার্টুনটি একটি রাজনৈতিক ব্যঙ্গ-পত্রিকায় প্রকাশিত হয়, যেখানে একজন মুসলিম ও একজন ইহুদি ব্যক্তিকে ডানা ও আলোসহ হাত মেলাতে দেখা যায়, এবং তাদের নিচে বোমা ফেলা হচ্ছে। অভিযোগ উঠেছে, এতে মহানবী (সা.) এবং নবী মুসা (আ.)-কে উপস্থাপন করা হয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে দাবি।

কার্টুনটি প্রথমে নজরে না এলেও চার দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এরপর ইস্তাম্বুলে শত শত মানুষ রাস্তায় বিক্ষোভে অংশ নেন, 'আল্লাহু আকবার' ধ্বনি তুলে শরিয়া আইনের দাবিও জানান।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বিষয়টিকে “উত্তেজনাপূর্ণ প্ররোচনা” হিসেবে উল্লেখ করে বলেন, “এটা মতপ্রকাশের স্বাধীনতা নয়, যারা এই সাহস দেখিয়েছে তাদের আইনের মুখোমুখি হতেই হবে।”

তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুনও বিষয়টি নিন্দা করে বলেন, “এটা আমাদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।”

তুর্কি দণ্ডবিধির ২১৬ ধারায় ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির বিচার মন্ত্রণালয়।

অন্যদিকে, ব্যঙ্গ পত্রিকা ‘লেমান’ দাবি করেছে, তাদের কার্টুনে হজরত মুহাম্মদ (সা.)-কে চিত্রিত করা হয়নি। কার্টুনে ব্যবহৃত 'মুহাম্মদ' নামটি ইসরায়েলের হামলায় নিহত একজন মুসলিমের প্রতিনিধিত্ব করে, যা কোনওভাবেই নবী মুহাম্মদ (সা.)-কে নির্দেশ করে না।

পত্রিকাটি আরও জানায়, “আমরা নির্যাতিত মুসলিমদের প্রতি সহমর্মিতা জানাতে চেয়েছি। কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, তবে নবীকে ছোট করার কোনো ইচ্ছা ছিল না।”

তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন তুর্কি পুলিশ সামাজিক মাধ্যমে অভিযুক্ত চার কার্টুনিস্টের গ্রেফতারের ভিডিও প্রকাশ করে, যেখানে তাদের হাত-পা বাঁধা অবস্থায় দেখা যায়। ভিডিওতে লেখা ছিল, “তুমি নিরাপত্তা বাহিনী বা ন্যায়বিচার থেকে পালাতে পারবে না।”

বিক্ষোভকারীরা ‘আমরা নবীর জন্য জীবন দেব’ স্লোগান দিয়ে পত্রিকার অফিসে হামলার চেষ্টা চালায় এবং সামনে এশার নামাজ আদায় করে। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানান, চার অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে। তবে বিক্ষোভকারীদের কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

অন্যদিকে, আরও কয়েকটি ধর্মীয় গোষ্ঠী মঙ্গলবার (১ জুলাই) নতুন করে পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?