ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৪:০৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৪:০৯:০৭ অপরাহ্ন
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪
ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। সোমবার সকালে সিগাচি কেমিক্যালস নামের ওই কারখানায় ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত চারজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকিদের শনাক্তে চেষ্টা চলছে। বিস্ফোরণের পর কারখানার ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে এবং অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে ছিটকে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধ তৈরির কাজে ব্যবহৃত উপাদান বিস্ফোরিত হয়। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “সাঙ্গারেড্ডির কারখানায় আগুনে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।”

তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানিয়েছেন, ছাদ উড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহি চেয়ে সরকারকে চাপ দিচ্ছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। শোক প্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও রাজ্যপাল জিষ্ণু দেববর্মাও।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ছুটে গিয়ে দেখা যায়, কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো কারখানা, ছাদ উড়ে গিয়েছে অনেক দূরে, ভেতরে অগ্নিকাণ্ড। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এই দুর্ঘটনা ভারতের শিল্প নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার