ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৪:১২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৪:১২:২০ অপরাহ্ন
গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্ব ও চলমান সহিংসতার ইতি চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানান হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লিভিট।

তিনি বলেন, “গাজা ও ইসরায়েল থেকে আসা ছবিগুলো হৃদয়বিদারক। প্রেসিডেন্ট ট্রাম্প আর এই দৃশ্য দেখতে চান না। তিনি চান মানুষের জীবন রক্ষা হোক।”

হোয়াইট হাউজের বরাতে আরও জানা যায়, গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে হোয়াইট হাউজ।

এদিকে আগামী সোমবার হোয়াইট হাউজে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেও ক্ষোভ বাড়ছে। সাধারণ ইসরায়েলিরা মনে করছেন, নেতানিয়াহুর কঠোর দখলদার নীতির কারণেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কিংবা জিম্মি বিনিময় সম্ভব হচ্ছে না।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার। তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ এবং গাজা ইস্যুতে আলোচনায় অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সরকারি হিসেব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার