ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৪:১৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৪:১৪:১০ অপরাহ্ন
সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আস্থাভাজন ইলন মাস্ককে উদ্দেশ করে সতর্কবার্তায় বলেছেন—তিনি যেভাবে বিপুল সরকারি ভর্তুকি নিচ্ছেন, তা বন্ধ হলে হয়তো তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইলন যে পরিমাণ সরকারি ভর্তুকি নিচ্ছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কেউ এত ভর্তুকি পায়নি। যদি এই ভর্তুকি তিনি না পেতেন, তাহলে সম্ভবত এতদিনে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো।”

তিনি আরও যোগ করেন, “আর কোন রকেট উৎক্ষেপণ, উপগ্রহ, বৈদ্যুতিক গাড়ি নয়—আর এতে আমাদের দেশ বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় করতে পারবে। সম্ভবত ডজ-এর (যুক্তরাষ্ট্রের বাজেট এবং কর্মক্ষমতা তদারক সংস্থা) উচিত বিষয়টি ভালোভাবে দেখা!”

এর আগে, মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়িয়ে ৫ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাবকে তিনি আখ্যা দেন “পাগলামী পর্যায়ের খরচ” হিসেবে।

মাস্ক বলেন, “এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের দিকে ঠেলে দিচ্ছে। আমরা একদলীয় দেশের বাসিন্দা হয়ে গেছি। এখন সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিকারের সাধারণ মানুষের পক্ষে কথা বলবে।”

তিনি নিজের প্রস্তাবিত রাজনৈতিক দলের নামও উল্লেখ করেন—‘পোর্কি পিগ পার্টি’।

মাস্কের এই সমালোচনার পরপরই ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় সরব হন ট্রুথ সোশ্যালে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বের জেরে এর আগেও মাস্ককে টেসলা ও স্পেসএক্সের নীতিগত বিষয়ে চাপের মুখে পড়তে হয়েছিল। গত মে মাসে ট্রাম্প সরকারের একটি পরামর্শদাতা পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার