ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিতর্কিতদের অন্তর্বর্তী সরকারে নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে ভাবতে হবে: ফখরুল

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৫:৫৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৫:৫৭:৩৬ অপরাহ্ন
বিতর্কিতদের অন্তর্বর্তী সরকারে নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে ভাবতে হবে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিতর্কিত ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্তির বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) লালমনিরহাটের বড়বকড়ি হাটে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে ফখরুল এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়। সম্প্রতি শপথ নেয়া বিতর্কিত তিনজন উপদেষ্টার বিষয়ে ড. ইউনূসকে চিন্তা করতে হবে যাতে নতুন করে কোনো বিতর্ক তৈরি না হয় এবং সমাধানগুলো আলোচনার মাধ্যমে করা যায়।

তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এবং গণতান্ত্রিক কাঠামোকে একেবারে দুর্বল করে দিয়েছে। তিনি দাবি করেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে লড়াই করেছে এই ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত থাকতে হচ্ছে।

ফখরুল সরকারকে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিতে সময় দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ১৬ বছরের দুর্নীতি ও জঞ্জাল সরিয়ে প্রশাসন ও বিচার বিভাগসহ দেশের বিভিন্ন খাতে সংস্কার করার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা