ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:২৯:০৪ অপরাহ্ন
‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি আবারও আসছেন হিন্দি সিনেমায় নতুন রূপে। কলকাতা ও মুম্বাইয়ের দর্শকদের জন্য এই খবর যেমন আনন্দের, তেমনি কৌতূহলেরও। তার আসন্ন হিন্দি ছবি ‘মালিক’-এর সাংবাদিক সম্মেলন সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়, যেখানে পরিচালক পুলকিত, অভিনেতা রাজকুমার রাওসহ ছবির গোটা টিমের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন প্রসেনজিৎ।

এই ছবিতে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই শক্তিমান অভিনেতা—প্রসেনজিৎ এবং বাংলার জামাইখ্যাত রাজকুমার রাও। দু’জনের একসঙ্গে পর্দায় আসা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ তার সহ-অভিনেতা ও পরিচালকের প্রশংসা করে বলেন, “আমি তখন মুম্বাইতে অন্য ছবির শুটিংয়ে ছিলাম। সেই সময়ই ছবিটির জন্য ফোন আসে। পুলকিতের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর তার গল্প বলার স্টাইল ও কাজে গভীর ভালোবাসা দেখে আমি ঠিক করে ফেলি—এই কাজটা আমি করব।”

ছবিতে তার চরিত্র প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “আমি আগেও অনেক পুলিশ চরিত্র করেছি। বিশেষ করে ‘বাইশে শ্রাবণ’ আর ‘দশম অবতার’-এর প্রবীর রায়চৌধুরী চরিত্র আজও দর্শক মনে রেখেছে। ‘মালিক’-এও আমার চরিত্রটা তেমনই এক পুলিশ অফিসার। তবে এতে বহু চমক রয়েছে, সবটা এখনই বলতে চাই না। টুইস্টে ভরপুর একটি চরিত্র।”

রাজকুমার রাও সম্পর্কে প্রসেনজিতের প্রশংসা ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, “রাজকুমার একজন অসাধারণ অভিনেতা। বরাবরই তার অভিনয়ে আমরা গর্ববোধ করি। এবারও সে তার চরিত্রে মন দিয়ে অভিনয় করেছে।”

সবমিলিয়ে 'মালিক' নিয়ে তৈরি হয়েছে প্রবল উৎসাহ। প্রসেনজিতের নতুন হিন্দি অভিযানে দর্শকরা অপেক্ষায় আছেন আরেকটি কাল্ট চরিত্রের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা