ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:৩৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:৩৮:৩৫ অপরাহ্ন
ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
গাজার রক্তঝরা আকাশের নিচে যখন প্রতিদিন বাড়ছে বেসামরিক মানুষের লাশের মিছিল, তখনই ইসরায়েলের জন্য নতুন করে ৫১০ মিলিয়ন ডলারের গাইডেড মিউনিশন কিট ও সহায়তা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ জুন) মার্কিন পররাষ্ট্র দফতরের এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক পরিসরে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (DSCA) এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্ভাব্য অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে—

১. ৩ হাজার ৮শ’ ৪৫টি কেএমইউ- ৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) গাইডেন্স কিট।

২. ৩ হাজার ২শ’ ৮০টি কেএমইউ- ৫৭২ এফ/বি জেডিএএম কিট।


এছাড়া প্রকৌশল, লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে DSCA বলেছে,

“এই প্রস্তাবিত বিক্রি ইসরায়েলের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবসতি রক্ষার সক্ষমতা বাড়িয়ে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে।”

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর দমন-পীড়নে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শুধু গতকাল (৩০ জুন) একদিনেই ইসরায়েলি বিমান ও স্থল হামলায় ৯৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই বাস্তুচ্যুত ও বেসামরিক।

মার্কিন অস্ত্র সহায়তার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে। সমালোচকরা বলছেন, গণহত্যার অভিযোগ ও যুদ্ধাপরাধের তদন্ত চলাকালে এমন সহায়তা আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া, গাজায় ইসরায়েলি অভিযানকে “গণহত্যা” হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতেও (ICJ) মামলা চলমান রয়েছে।

তবে এসবের মাঝেও যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ যেন স্পষ্ট বার্তা দিচ্ছে—আন্তর্জাতিক মানবাধিকার বিতর্কের চেয়ে কৌশলগত মিত্রতা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ