ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:৩৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:৩৯:৫৬ অপরাহ্ন
ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত
ফাঁস হওয়া এক ফোনালাপ ঘিরে তৈরি হওয়া বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির একটি সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) আদালতের এক বিবৃতিতে জানানো হয়, সংবিধান লঙ্ঘন ও অসততার অভিযোগে তার বিরুদ্ধে ৩৬ জন সিনেটর আবেদন করলে তা আমলে নেয় আদালত।

আদালতের আদেশে বলা হয়েছে, চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত পেতংতার্ন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

সম্প্রতি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হয়, যা নিয়ে দেশে-বিদেশে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এ ফোনালাপে রাষ্ট্রীয় গোপন তথ্য ভাগাভাগির অভিযোগ উঠেছে, যা সংবিধান পরিপন্থি বলেই সিনেটরদের দাবি।

এ ঘটনায় দেশজুড়ে পেতংতার্নের পদত্যাগের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাজনীতিবিদ থেকে সাধারণ নাগরিক—অনেকেই তার পদক্ষেপকে ‘অযোগ্য’ ও ‘দায়িত্বহীন’ বলেও অভিহিত করছেন।

থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে সিনাওয়াত্রা পরিবার বরাবরই আলোচিত-সমালোচিত। এবারও সেই ধারাবাহিকতায় ফের এক সদস্য বিতর্কে জড়িয়ে পড়লেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল