ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:৪৩:২৫ অপরাহ্ন
‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, শত্রুরা এখনো ইরান ও এর জনগণের প্রকৃতি বুঝতে পারেনি। মঙ্গলবার (১ জুলাই) এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এই জাতির সাংস্কৃতিক ঐতিহ্য ও সভ্যতার শক্তি এমন যে, তারা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর সামান্যতম আঘাত আসতেও দেয় না।”

তিনি বলেন, “শত্রুরা যুদ্ধ, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে দেশে অস্থিরতা ছড়াতে চেয়েছিল। কিন্তু তারা বুঝতে পারেনি, ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না।”

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ক্ষয়ক্ষতি নিয়ে তিনি জানান, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ৫ হাজার ৬৪৬ জন আহত ও ৯৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১৪০ জন নারী ও শিশু।”

তিনি এটিকে আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “প্রথম দিকেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আমরা অভিযোগ দাখিল করেছি।”

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে মুখপাত্র জানান, “মার্কিন ও ইসরায়েলি হামলায় এসব স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছেন, এখনো কোনো আলোচনার সময়সূচি নির্ধারণ হয়নি এবং তা খুব শিগগির হওয়ার সম্ভাবনাও কম। এ বিষয়ে ইরান এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম