ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৬:১১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৬:১১:১৬ অপরাহ্ন
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরার রাজ্জাক পার্ক এলাকা থেকে হামলাকারীদের একজন, সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, সোমবার (৩০ জুন) প্রেসক্লাবে আয়োজিত সাধারণ সভায় অংশ নিতে গেলে প্রায় ৭০-৮০ জন সাংবাদিক একত্রিত হন। ঠিক সেই সময় প্রেসক্লাব চত্বরে সভাপতি আবুল কাশেমসহ সাধারণ সদস্যদের ওপর হামলা চালায় চিহ্নিত মাদকসেবী ও ভাড়াটে সন্ত্রাসীরা।

এই হামলায় ডিবিসি নিউজের বেলাল হোসেন ও ভোরের আকাশ পত্রিকার আমিনুর রহমান গুরুতর আহত হন, তাদের মাথা ফেটে যায়। এছাড়াও আরও কয়েকজন সাংবাদিক আহত হন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা