ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্র সফরে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৬:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৬:১৪:২৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র সফরে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু
ইরানের সাম্প্রতিক যুদ্ধের উত্তাপ কিছু কমার আগেই আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ মঙ্গলবার (১ জুলাই) এক সরকারি বৈঠকের শুরুতে নিজেই এই তথ্য জানিয়েছেন নেতানিয়াহু। খবর আল জাজিরার।

নেতানিয়াহু জানান, তাঁর এই গুরুত্বপূর্ণ সফরে তিনি শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করবেন।

এছাড়াও সফরের সময় বাণিজ্য বিষয়ক আলোচনা, কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক এবং ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সফরকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম