ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে : তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৬:০৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৬:০৭:৫০ অপরাহ্ন
বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে : তথ্য উপদেষ্টা
বাংলাদেশকে নিয়ে গুজব এবং অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে গুজব এবং অপপ্রচার চলছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াতেও এমন অপপ্রচার চালানো হচ্ছে। 

এই অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য আমাদের সরকারসহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, সবার মতামত নিয়েছি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে অনেক সাংবাদিক ছাত্রজনতার পক্ষে কাজ করেছে। তাদের নিরাপত্তা এবং তাদেরকে যেন হেনস্তা করা না হয়, আমরা সেই বিষয়ে আহ্বান জানিয়েছি।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকপক্ষ থেকে তাদের যে দাবি এবং সমস্যাগুলো রয়েছে, সেগুলো তারা জানিয়েছে। যেমন- বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইস রেগুলেশনের বিষয়ে তারা বলেছেন। পে চ্যানেলের কথা বলেছেন, বিদেশি চ্যানেলগুলোর বিষয়ে একটা নীতিমালা থাকার কথা বলেছেন। এ ছাড়া, তারা টিআরপির বিষয় নিয়ে বলেছেন। এই বিষয়গুলোতে আমরা আবারও তাদের সঙ্গে বসব। বিষয়গুলো যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা করব।

তথ্য উপদেষ্টা বলেন, বিগত রেজিমে সাংবাদিকদেরকে নানাভাবে নির্যাতিত করা হয়েছে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। সবার এই প্রত্যাশা— সামনের দিনগুলোতে যেন এই ধরনের পরিস্থিতি আর না হয়। আমরা সবাই মিলে যেন একটা মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা