ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

১৯ বছর পর চালু হচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৬:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৬:২২:২১ অপরাহ্ন
১৯ বছর পর চালু হচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে উৎসাহ ও মানসিক শক্তি বাড়াতে পুরস্কার দেওয়ার সংস্কৃতি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের ক্রিকেটে এই সংস্কৃতিটা আগেও ছিল, কিছু সময় হারিয়ে যাওয়া পরে আবার ফিরছে।

১৯ বছর পর আবারও বিসিবি আওয়ার্ড নাইট আয়োজন শুরু হতে যাচ্ছে। ২০০৬ সালের পর থেকে ক্রিকেট ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করার প্রথা বন্ধ ছিল। গতকাল সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভায় এই সংস্কৃতি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিকল্পিত দৃষ্টিভঙ্গি নিয়ে পুরস্কার প্রদানের প্রথা ভালোভাবে ফিরিয়ে আনতে চায় এবং এর ধারাবাহিকতাও ধরে রাখতে চায়। বোর্ড সভার শেষে সাংবাদিকদের এসব জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আওয়ার্ড নাইট সম্পর্কে তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির পাশাপাশি পুরো ইকোসিস্টেমকে সম্মান জানাতে চাই। এটি নিয়মিত আয়োজন হবে, শুধু একবারের জন্য নয়। এর জন্য ৪-৫ বছরের একটি পরিকল্পনা করছি।’

‘হাই পারফরম্যান্স ফর অল’ প্রোগ্রামের অংশ হিসেবে ক্রিকেটারদের সঙ্গে মাঠের বাইরের নায়করাও পুরস্কৃত হবেন। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক, সংগঠক ও অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্টরাও পুরস্কারের আওতায় থাকবেন।

বুলবুল বলেন, ‘এটা আমাদের প্রোগ্রামের একটি অংশ। ‘হাইপারফরম্যান্স ফর অল’—এর লক্ষ্য খেলোয়াড়দের মনোবল ও আত্মবিশ্বাস বাড়ানো এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবার মনোবল উন্নত করা। এজন্য আমরা পুরস্কার প্রদান করব।’

বছর শেষে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করার এই সংস্কৃতি ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট বোর্ডেও রয়েছে। বিসিবির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মাঠে ক্রিকেটারদের উৎসাহ বাড়বে, প্রতিযোগিতাও বাড়বে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধও বৃদ্ধি পাবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম