ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৬:২৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৬:২৭:২১ অপরাহ্ন
ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি
ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


এ সময় সিইসি আরও জানান, সরকার যখনই চাইবে, তখনই নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রস্তুত।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার যখনই চায়, তখনই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। এ কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে এবং ন্যায্যতার ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকে নামেমাত্র সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে সিইসি বলেন, ‘সরকারও নিরপেক্ষ, কমিশনও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কি না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সাথে কোনো কথা হয়নি।’

নিয়মানুযায়ী নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব কাজ গুছিয়েছে কমিশন। যাতে সময় মতো ভোটের কাজ করতে পারা যায় বলেও জানান তিনি।

গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। 

লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম