ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:০০:৪২ অপরাহ্ন
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র
দেশের ব্রডব্যান্ড (ফিক্সড) ইন্টারনেট সেবার সর্বনিম্ন প্যাকেজ মূল্য কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। আজ মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আগে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ছিল ৭০০ টাকা। তবে বর্তমানে অধিকাংশ আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কমপক্ষে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে। সেই অনুপাতে ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই অবস্থান আরও উন্নত করতে ও কোয়ালিটি সার্ভিস নিশ্চিত করতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রাজস্ব ভাগাভাগির বাধ্যবাধকতা তুলে নেয়, তাহলে ভবিষ্যতে গ্রাহকদের ২০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ দিতে সক্ষম হবে আইএসপিগুলো।

এছাড়াও ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, “বেশিরভাগ গ্রাহক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে আগ্রহী নন। ফলে সেটা আদায় করাও কঠিন হয়ে পড়ে।” তবে আইএসপিএবির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে গ্রাহকের কাছ থেকে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারের কোষাগারে জমা দেবে।

আইএসপিএবি জনগণকে লাইসেন্সধারী আইএসপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে প্রতিটি সংযোগের মাসিক ফি’র সঙ্গে নির্ধারিত ভ্যাট প্রদান ও রিসিট গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী