ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চার সিদ্ধান্ত স্থগিত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৯:০৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৯:০৮:১৫ পূর্বাহ্ন
ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। মার্কিন ঐতিহ্যের অংশ হিসেবে দেখা করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান এই দুই নেতা। এ সময় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করেন ট্রাম্প ও বাইডেন। খবর রয়টার্সের।ঐতিহ্যবাহী ওভাল অফিসের বৈঠকের শুরুতে দুই নেতাই জানান যে তারা একটি কঠিন রাজনৈতিক প্রচারণার পরে ক্ষমতা কতটা সহজে হস্তান্তর করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন।এর আগে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে পৌঁছান ট্রাম্প। গত সপ্তাহের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে দেখা করতে আসেন ট্রাম্প। ট্রাম্প তার নিজস্ব ট্রাম্প ফোর্স ওয়ান বিমানে করে জয়েন্ট বেস অ্যান্ড্রু বিমানঘাঁটিতে পৌঁছান।

বাইডেন এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু নির্বাচনী বিতর্কে খারাপ করা এবং বয়স নিয়ে সমালোচনা ওঠায়, পরে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের ঐতিহ্যগত সৌজন্য অনুযায়ী বাইডেন ট্রাম্পকে স্বাগত জানান। একজন রিপাবলিকান হিসেবে ট্রাম্প ২০২০ সালে বাইডেনের সঙ্গে যেটা করেননি।সাংবাদিকদের ব্রিফিংকালে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নিয়মে বিশ্বাস করেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করেন।’ 
 
বাইডেন ও ট্রাম্প বছরের পর বছর ধরে একে অপরের তীব্র সমালোচনা করেছেন। তাদের দলীয় নীতিও আলাদা ছিল, তা জলবায়ু পরিবর্তন থেকে রাশিয়া এবং বাণিজ্য যে ক্ষেত্রেই হোক না কেন। ৮১ বছরের বাইডেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন, অন্যদিকে ৭৮ বছরের ট্রাম্প বাইডেনকে অযোগ্য বলে অভিহিত করেছেন।জুনে নির্বাচনী বিতর্কের পর এটিই দুই নেতার প্রথম বৈঠক। জিন-পিয়েরে অবশ্য তাদের বৈঠকে কী কথাবার্তা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর