ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই জন্য একটি পক্ষ তৈরি হচ্ছে: মির্জা আব্বাস

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:২০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:২০:০৩ অপরাহ্ন
বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই জন্য একটি পক্ষ তৈরি হচ্ছে: মির্জা আব্বাস
বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে, সে জন্য একটি পক্ষ সুচতুর কৌশলে প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১ জুলাই) ‘গণ-অভ্যুত্থান–২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার ভিডিও বক্তব্য প্রচার করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের ঐকমত্য কমিশনে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায়—একটি পক্ষ সুচতুরভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। তারা দেশের স্বার্থ বিক্রি করে হলেও সেটা করবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। আমরা প্রতিযোগী হতে চাই, প্রতিপক্ষ নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই আমাদের আন্দোলন। এ জন্যই আমরা ১৭-১৮ বছর ধরে লড়ছি, বহু নেতা-কর্মী জেল-জুলুম সহ্য করেছেন, শহীদ হয়েছেন।’

ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যারা বলেন “যদি এটা না হয়, নির্বাচন হবে না”—এই ধরনের বক্তব্য আসলে ঐক্যকে ধ্বংস করে, জাতিকে বিভক্ত করে। উন্নয়নের জন্য ঐক্য অপরিহার্য। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, জাতীয় স্বার্থে ঐক্য দরকার।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদদের পরিবারের সদস্য, গুম ও খুনের শিকারদের স্বজন, বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং জামায়াতে ইসলামী, এনসিপি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক