ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী মারা গেছেন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৯:১০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৯:১০:০০ পূর্বাহ্ন
মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী মারা গেছেন
মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) ৮৬ বছর বয়সে কুয়ালালামপুরের একটি হাসপাতালে তার ‍মৃত্যু হয়। খবর রয়টার্সের।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।এক শোকবার্তায় মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমি এমন একজন বন্ধুকে হারালাম, যে আমার সঙ্গে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিল।’
 
দাইম জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। ১৯৮২ থেকে ১৯৯৯ পর্যন্ত পাঁচবার জাতীয় নির্বাচনে জয়ী হন জয়নুদ্দিন।
 
দেশটির অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মাহাথির মোহাম্মদের অধীনে বিনিয়োগকারী-বান্ধব নীতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর বেসরকারীকরণের জন্য কৃতিত্ব পেয়েছিলেন জয়নুদ্দিন। তার সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ৯ ভাগে পৌঁছেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী