ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মাল‌য়ে‌শিয়া : আসিফ নজরুল

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৩:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৩:২৮:১১ অপরাহ্ন
আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মাল‌য়ে‌শিয়া : আসিফ নজরুল
আগামী এক বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন সবাই বলেছে সিন্ডিকেট করা যাবে না। কিন্তু যদি মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান চুক্তি পরিবর্তন না করা যায়, তাহলে বিকল্প দুটি পথ খোলা—একটা হলো তাদের শর্ত মেনে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক পাঠানো, অন্যটি হচ্ছে একেবারেই লোক না পাঠানো।’

তিনি বলেন, ‘আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে বলবে আমি যুক্ত হয়েছি। আবার লোক না পাঠালে ৪০ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারবে না, এতে এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।’

জাপানের শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘জাপানে চাহিদা আছে, কিন্তু আমাদের অদক্ষ শ্রমিক ভাষা শিখলেও দক্ষ হতে পারছে না। সমাধান একটাই, জাপানের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করা। এজন্য একটি ডেডিকেটেড ওয়েবসাইট করা হবে। প্রক্রিয়াটি হবে একদম খোলা, কোনো মধ্যস্থতা ছাড়াই।’

তিনি আরও বলেন, ‘কর্মীদের দক্ষ করতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের চিন্তা করছি। ইতোমধ্যে মনোহরদী টিটিসি আমরা হস্তান্তর করেছি। জাপানি উদ্যোক্তাদের বলেছি, আপনারা চাইলে প্রশিক্ষণের দায়িত্ব নিন। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গেও পার্টনারশিপে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা