ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় যা বলল ফিলিস্তিনি গোষ্ঠী

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৩:৩২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৩:৩২:০৪ অপরাহ্ন
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় যা বলল ফিলিস্তিনি গোষ্ঠী
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি হয়েছে। বুধবার (২ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ট্রুথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, এই সময়ের মধ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা হবে, যার মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের চেষ্টা চালানো হবে।

ট্রাম্পের এ ঘোষণার প্রতিক্রিয়ায় হামাসের কর্মকর্তা তাহের আল নুনু বলেন, যে কোনো চুক্তিই হোক না কেন, যুদ্ধ অবশ্যই স্থায়ীভাবে বন্ধ হতে হবে। তিনি বলেন, “যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে হামাস সিরিয়াস। যুদ্ধ শেষ করবে এমন যেকোনো উদ্যোগে রাজি হামাস।”

গত কয়েক মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। তবে ইসরায়েল চায় অস্থায়ী এ চুক্তি শেষে আবারও গাজায় হামলা শুরু করতে। অপরদিকে হামাস দাবি করেছে, অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব থাকায় এখনো চুক্তি হয়নি।

আজ বুধবার মিসরের রাজধানী কায়রোতে কাতার ও মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে হামাস বৈঠক করবে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।

কমেন্ট বক্স